১৭ ডিসেম্বর ২০২০ - ০৫:২৭
সৌদি আরবে ১০০ জুমআর খতিব বহিস্কার

মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে প্রদত্ত সৌদি সিনিয়র উলামা বোর্ডের বিবৃতি মুসল্লিদের সামনে তুলে না ধরার অভিযোগে মক্কা ও কাসসিম প্রদেশের ১ শতাধিক পেশ ইমাম ও জুমআর খতিবকে বহিস্কার করেছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সৌদি আরবের মক্কা ও কাসসিম প্রদেশের ১ শতাধিক পেশ ইমাম ও জুমআর খতিবকে বহিস্কার করেছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ইখওয়ানুল মুসলিমীনকে (মুসলিম ব্রাদারহুড) বিপজ্জনক একটি মুভমেন্ট হিসেবে মুসল্লিদের উদ্দেশ্যে প্রচার এবং এ মুভমেন্ট থেকে সতর্ক করা প্রসঙ্গে প্রদত্ত নির্দেশনা ফলো না করার অভিযোগে ঐ খতিবদেরকে বহিস্কার করা হয়েছে। তথ্য রা’ইয়াল ইয়াওমের।

মক্কা মুকাররামাহ’র ওয়াজ ও ইসলামি নির্দেশনা বিষয়ক অধিদপ্তর, গত ২ সপ্তাহ যাবত গৃহবন্ধী থাকা ১ শতাধিক পেশ ইমাম ও জুমআর খতিবকে বহিস্কারের জন্য সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

সৌদি দৈনিক আল-ওয়াতান অনলাইন নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ধর্ম মন্ত্রী ‘আব্দুল লাতিফ আলুশ শাইখে’র নির্দেশ অনুযায়ী এ পদক্ষেপ গৃহীত হয়েছে। এর আগে তিনি সৌদি আরবের জুমআর খতিব ও ওয়ায়েজদের উদ্দেশ্যে এ প্রজ্ঞাপন জারী করেছিলেন যে, তারা যেন মুসলিম ব্রাদারহুডের বিষয়ে নেতিবাচক মন্তব্য করে এবং এ মুভমেন্ট সৌদিতে যে ফেতনায় (!) জড়িত সে বিষয়ে সতর্ক করে।

এছাড়া, ঐ মন্ত্রী গত মাসের মাঝামাঝি সময়ে, সৌদি আরবের জুমআর খোতবাগুলোতে সিনিয়র উলামা বোর্ডের বিবৃতি সবিস্তারে তুলে ধরার আবেদন করেছিল। সিনিয়র উলামা বোর্ডের ঐ বিবৃতিতে মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়েছে।#176